সিরাজগঞ্জে ‘মিল্ক ফর স্কুল’ চালু করল গ্রামীণ ডানোন
স্টাফ রিপোর্টার.
গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, হেইফার কোরিয়া ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সম্মিলিত উদ্যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে কমিউনিটি পুষ্টি ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রাম ২- উদ্বোধন করেছে।এই পর্যায়ে নাইমুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি নতুন স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মাধ্যমে প্রায় ১,০০০ স্কুল শিক্ষার্থী এই উদ্যোগের আওতায় আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও হেইফার কোরিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।
উপস্থিত ছিলেন-গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, হেইফার কোরিয়ার নির্বাহী পরিচালক হেওন লি এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহারসহ প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু মোহাম্মদ সালেহ হাসনাত। এছাড়াও শিক্ষা অফিসার, স্থানীয় সরকারি কর্মকর্তা ও সম্মানিত ব্যক্তিবর্গও এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামটি গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, হেইফার কোরিয়া ও হেইফার বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প। যার লক্ষ্য হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করা- শিশুদের অপুষ্টি আর নারী দুগ্ধখামারিদের আয়ের অনিশ্চয়তা থেকে মুক্ত করা। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় নারী খামারিরা দুধ সরবরাহ করেন উল্লাপাড়ায় গ্রামীণ ডানোনের প্রতিষ্ঠিত মিল্ক চিলিং সেন্টারে।
সংগৃহীত এই দুধ থেকে বগুড়ার ফ্যাক্টরিতে তৈরি হয় ‘শক্তি+’ নামক পুষ্টিগুণ সমৃদ্ধ দই। এই দই বিনামূল্যে বিতরণ করা হয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে যা প্রতিদিনের নির্ভরযোগ্য পুষ্টি উৎস হিসেবে কাজ করে ও মহিলা খামারীদের উপার্জন নিশ্চিত করে।
এই অনুষ্ঠানে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, হেইফার কোরিয়ার সহায়তায় আরও ৭টি স্কুল সংযুক্ত করার ফলে, বেশি শিশুর কাছে পোঁছানো এবং আরও নারী দুগ্ধখামারিদের ক্ষমতায়ন করা সম্ভব হবে। তবে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও সংস্থার এগিয়ে আসতে হবে। এই সম্মিলিত উদ্যোগটি আমাদের সবার গর্বের অংশ!
এ প্রসঙ্গে হেইফার কোরিয়ার নির্বাহী পরিচালক হেওন লি বলেন, ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামটি আমার স্বপ্নের একটি উদ্যোগ। এই প্রোগ্রামটি আমাকে আমার শৈশবের কোরিয়ার কথা মনে করিয়ে দেয় যখন আমিও স্কুলে দুধ পেতাম- আর আজ সেই একই যত্ন বাংলাদেশি শিশুদের কাছে পৌঁছে দিচ্ছি। আর এই সফলতা আমাদের অংশীদার, স্থানীয় প্রশাসন, খামারি নারী ও স্থানীয় কমিউনিটির সবার।
গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড অপুষ্টির বিরুদ্ধে লড়াই ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এক গ্লাস দুধ, এক কাপ দই- প্রতিটি শিশুর জন্য প্রতিবার এই প্রতিপাদ্যে পরিচালিত ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামটি কীভাবে সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে গ্রামীণ সম্প্রদায়কে শক্তিশালী করা যায় তার একটি অন্যতম উদাহরণ।
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM