সিলেটে প্রতিদিন ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

2022-09-28 20:12:51 বিয়ানীবাজার
সিলেটে  প্রতিদিন ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

সিলেট অফিস।

সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে প্রতিদিন ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। এই কূপে নতুন করে গ্যাস খনন শুরু হয়েছে।পুনঃখননকাজ উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।সিলেট গ্যাস ফিল্ডস সূত্রে জানা গেছে, বর্তমানে এসজিএফএলের আওতায় পাঁচটি গ্যাস ফিল্ডস রয়েছে। এগুলো হচ্ছে- হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। তন্মধ্যে ছাতক গ্যাস ফিল্ড আছে পরিত্যক্ত অবস্থায়। বাকিগুলোর ১২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস উত্তোলন শুরু হয়। ২০১৪ সালে বন্ধ হয়ে যায় গ্যাস উত্তোলন। ২০১৬ সালে ফের উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষদিকে আবারও বন্ধ হয়ে যায় তা। ২০১৭ সালের শুরু থেকেই এই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

সাম্প্রতিক সময়ে বাপেক্স ওই কূপে অনুসন্ধানকাজ চালায়। তাতে দেখা যায়, কূপে এখনও গ্যাস মজুদ রয়েছে। এরই প্রেক্ষিতে ওই কূপে আজ থেকে নতুন করে খননকাজ শুরু হলো।

এদিকে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ২ নম্বর কূপ থেকে প্রতিদিন সাত থেকে সাড়ে সাত মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়।


 

সম্পর্কিত আরো খবর  
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বৃষ্টির দিনে...

স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...

৩০ জুলাই ২০২৬ ০৫:৪০ PM
img
বিস্তারিত পড়ুন >

মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা


মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...

৩০ জুলাই ২০২৬ ০৫:২১ PM
img
বিস্তারিত পড়ুন >

রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক



বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...

২৯ জুলাই ২০২৬ ০৪:০৮ PM

img
বিস্তারিত পড়ুন >

শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ

স্টাফ রিপোর্টার.

 জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...

১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PM
img
বিস্তারিত পড়ুন >

জুলাই স্মৃতি

২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...

১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা

বাংলাদেশের জনপ্রিয়...

২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM
পৃষ্ঠাসমূহ