স্টামফোর্ড ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলায় উপচে পরা ভিড়
স্টাফ রিপোর্টার.
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত উদ্যোক্তা মেলা ২০২৫-এ উপচে পড়া ভিড়। শিক্ষার্থী, শিক্ষক ও উদ্যোক্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম ও বটতলা এলাকা মুখরিত হয়ে ওঠে। নবীন উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা ও সৃজনশীল পণ্য মেলায় ভিজিট করতে আসা শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। শিক্ষার্থীদের উদ্যোগ বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ সকাল সাড়ে ১০টা থেকে ইউনিভার্সিটির অডিটরিয়াম ও বটতলা জুড়ে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ২০২৫-এর আয়োজন করা হয়।উদ্যোক্তা মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: ইউনুস মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, পিআরডি প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিন সহ বিভিন্ন বিভাগীয় বিভাগীয় প্রধান, এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।এই উদ্যোক্তা মেলা ২০২৫ এ অংশগ্রহণ করে সর্বমোট ২৮ জন উদ্যোক্তা যারা প্রত্যেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী।মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো: জাকিউর রহমান বলেন, "শুধু চাকরি নয়, চাকরি সৃষ্টির জন্যই শিক্ষার্থীদেরকে উদ্যেক্তা হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার প্রয়োজন, এইজন্য স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর তরুণ উউদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এই আয়োজন।"
বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে এসএসএলকমার্জের চুক্তি
স্টাফ রিপোর্টার.
অনলাইনে সব আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের সঙ্গে দেশের অন্যতম বেসরকারি...
৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৭ PMরুয়েটে সাইবার সিকিউরিটি ফেস্ট: সাইবার সচেতনতার সঙ্গী স্মার্ট
স্টাফ রিপোর্টার।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) হয়ে গেল “রুয়েট সাইবার ফেস্ট ২০২৪”। দুই দিনব্যাপী (৫-৬ ডিসেম্বর) এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা...
১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১ PMইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের সম্মাননা জানালো প্রিমিয়ার ব্যাংক
অনলাইন ডেস্ক।
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো ইংরেজি মাধ্যম স্কুলে ১৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী শ্রেষ্ঠ ১০০ জন শিক্ষকদের স্বীকৃতি স্বরূপ “শিক্ষায়...
‘শিক্ষকদের বদলি বাস্তবায়ন করা জটিল’
স্টাফ রিপোর্টার।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি বাস্তবায়ন হওয়া অনেক জটিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হলে মাউশি তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন...
০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮ AMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM