ইসরায়েল বেশি দিন টিকবে না: খামেনি
ডেস্ক রিপোর্ট.
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ কথা বলেন খামেনি। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি।
সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন, এই হামলা আইনসম্মত, এই হামলা বৈধ।ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান (ইসরায়েলে) ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ।’
খামেনি বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা।গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। হামাসের এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না।
লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এই শাহাদাতের জেরে এ অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না। এবং জয়ী হবে।’
ইরান, ফিলিস্তিন, লেবানন, মিসর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ‘শত্রু এক’ বলে খুতবায় মন্তব্য করেন খামেনি। আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমাদের শত্রুদের গৃহীত নীতি হলো বিভেদ ও বিদ্রোহের (সরকারবিরোধী) বীজ বপন করা। সব মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিসরীয় ও ইরাকিদেরও শত্রু (একই শত্রু)। তারা ইয়েমেনি ও সিরিয়ার জনগণেরও শত্রু।’
আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা, তাকে বাস্তব বলে মনে করছেন খামেনি। তাই তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে।
খামেনি সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন। ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন। বদলা হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এ ঘটনার পর খামেনি জুমার নামাজে ইমামতি করেছিলেন।
শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
স্টাফ রিপোর্টার.
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।
ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক...
০১ মে ২০২৬ ০১:২৪ PM"যখন গাজায় শিশুরা ঈদের নতুন জামা না পেয়ে কাফনের কাপড় পরে, তখন সমগ্র মানবতা প্রশ্ন করে - এটি কোন সভ্যতার জয়?"
"ধ্বংসস্তূপে ঈদ, গাজায় বোমার আঘাতে লুটিয়ে পড়েছে উৎসব"
[গাজা, ১০ এপ্রিল ২০২৫]: ঈদুল ফিতরের আনন্দ গাজাবাসীর জন্য আজ শোকে রূপ নিয়েছে। ইসরাইলি বর্বর বোমাবর্ষণে গাজার বিভিন্ন...
৩০ মার্চ ২০২৫ ০৭:১০ PMক্ষমতা নেওয়ার পর শুরুতেই যেসব কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প
স্টাফ রিপোর্টার.
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।শুক্রবার...
১৫ নভেম্বর ২০২৪ ০৩:২২ PMলেবাননে পেজার বিস্ফোরণে যে প্রশ্ন তৈরি হয়েছে
ডেস্ক রিপোর্ট.
লেবাননে দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার...
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৯ AMসৌদি আরবের লাস্যময়ী দর্শক
...
০২ ডিসেম্বর ২০২২ ০৬:৪১ AMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM