জুয়ানার আয়োজনে দিনব্যাপী বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

2024-06-01 04:46:44 প্রবাস
জুয়ানার আয়োজনে দিনব্যাপী বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ২৬মে , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা ) এর আয়োজনে দিনব্যাপী বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।জ্যাকসন হাইটস নবান্ন পার্টি সেন্টারের অতি মনোরম পরিবেশে  এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন ধরণের সুস্বাধু ও মুখরোচক খাওয়া দাওয়ার আয়োজন ছিল অসাধারণ ও চোখ জুড়ানো। জুয়ানা বৈশাখী উৎসবের এইবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের নাট্যজগতের অন্যতম খ্যাতিমান  অভিনেতা জনাব আজিজুল হাকিম, ছোটপর্দার প্রখ্যাত প্রযোজক  জামাতুল টুম্পা , নাট্যকার -পরিচালক জিনাত হাকিম , নাট্য অভিনেত্রী ফারজানা ছবি ,  নাজা হাকিম, ইউ এস সুপ্রিম কোর্টের অন্যতম অ্যাটর্নি এবং যুক্তরাষ্ট্র মূলধারার রাজনীতিবিদ অ্যাটর্নি মঈন চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা উপস্থিত ছিলেন ।অভিনেতা আজিজুল হাকিম সম্প্রতি  বাংলাদেশ চলচিত্র সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা ) পরিবারের পক্ষ থেকে হাবীব রহমান (১৩ ব্যাচ ) , ইউ এস সুপ্রিম কোর্ট এর অ্যাটর্নি মঈন চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জান্নাতুল টুম্পা বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া জুয়ানা বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে সিনিয়র সকল এলামনাইদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ও সিনিয়র সহ সভাপতি মেহেরুন নাহার মাজেদা জনাব আজিজুল হাকিমকে জুয়ানার আজীবন সদস্য হিসাবে বিশেষ সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন।এছাড়া উক্ত অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিখ্যাত আইটি ইনস্টিটিউট - আইডাটাকোর ইনফোটেকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সিইও ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট প্রিসিলাকে কম্যুনিটির সেবামূলক কাজের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।

জুয়ানার বর্তমান কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মেহেরুন নাহার মাজেদার সভাপতিত্বে ও জুয়ানা সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ও  সহ-সভাপতি জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনের  বৈশাখী উৎসবে উপস্থিত যুক্তরাষ্ট্রে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের এলামনাইবৃন্দ সংক্ষিপ্ত পরিচয়মূলক বক্তব্য রাখেন।

জাঁকজমকপূর্ণ বৈশাখী উৎসবের এই আয়োজনে উপস্থিত সিনিয়র এলামনাইদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন তৃতীয় ব্যাচ রসায়নের মোহাম্মদ মোত্তালিব ,সপ্তম ব্যাচ পরিসংখ্যানের মুজিবুর রহমান মুজিব , সপ্তম ব্যাচের মোহাম্মদ মফিজ উদ্দিন  , সপ্তম ব্যাচ ইতিহাসের শহীদুল্লাহ খান মানিক, অষ্টম ব্যাচ ফিজিক্সের মোজ্জাম্মেল হক দুলাল ও নুরজাহান মেঘনা,অষ্টম ব্যাচ অর্থনীতির রানা রায়হান ও নাহিদ সুলতানা লিখন , নবম ব্যাচের আশুতোষ সাহা সহ অসংখ্য সিনিয়র জাবিয়ান সাবেক শিক্ষার্থীবৃন্দ। অসংখ্য জাবিয়ান এলামনাই ও তাদের পরিবারের উপস্থিতিতে নবান্ন পার্টি সেন্টারটি কানায় কানায় ভরে যায়।

শুভেচ্ছা বক্তব্যে জুয়ানা সিনিয়র সহ সভাপতি মেহেরুন নাহার মাজেদা ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান অনেক কষ্ট করে জুয়ানা বৈশাখী উৎসবে অংশগ্রহণ করার জন্য। 
বিশিষ্ট নাট্য অভিনেত্রী ফারজানা ছবির মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রোগ্রাম সিনিয়র জুনিয়র সকল উপস্থিত জাবিয়ান প্রাক্তন ছাত্র ছাত্রী ও আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন।

 

 

সম্পর্কিত আরো খবর  
img
বিস্তারিত পড়ুন >

কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা পল

স্টাফ রিপোর্টার।

 ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ভারতে গ্রেপ্তার বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে। এর আগে বুধবার (৩০ জুলাই) কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে।...

৭৩০৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
img
বিস্তারিত পড়ুন >

যুক্তরাষ্ট্রের অস্টিনে বাংলা বইমেলা ও সাংস্কৃতিক আয়োজন

প্রবাস প্রতিবেদক.

আগামি ২২ জুন রবিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্যপ্রেমী ও বইপাগল মানুষের মিলনমেলা, গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫।...

২১ জুন ২০২৫ ০১:০২ PM
img
বিস্তারিত পড়ুন >

ক্যান্টন ফেয়ারে প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

স্টাফ রিপোর্টার.

অক্টোবরের ১৫ তারিখ শুরু হয়েছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ক্যান্টন ফেয়ার। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এ ট্রেড শোতে বিশ্বের...

১৮ অক্টোবর ২০২৪ ০৬:২৯ AM

img
বিস্তারিত পড়ুন >

জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৩ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার।

রপ্তানি খাতে অবদানের জন্য ২০২০-২১ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ৭৩টি প্রতিষ্ঠান। আজ বুধবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরো...

১৭ নভেম্বর ২০২৩ ০৯:০৪ AM
img
বিস্তারিত পড়ুন >

ব্রাজিলের আনন্দিত দর্শক

...

০২ ডিসেম্বর ২০২২ ০৫:৫২ AM
আপনি আরো পড়তে পারেন  
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ বিস্তার, কারণ ও প্রতিকার

বাংলাদেশে শিশু ধর্ষণ ও বলাৎকার বর্তমানে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিন সংবাদপত্র, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের নানা মর্মান্তিক খবর প্রকাশিত...

২৬ মে ২০২৬ ১০:৫১ AM
img
বিস্তারিত পড়ুন >

বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা: কারণ, প্রভাব ও প্রতিকার

স্টাফ রিপোর্টার.
বর্তমান সময়ে বাংলাদেশে মোটরসাইকেল একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন। দ্রুত চলাচল, কম খরচ এবং সহজে যেকোনো স্থানে পৌঁছানোর সুবিধার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ...

২৬ মে ২০২৬ ১০:৪০ AM
img
বিস্তারিত পড়ুন >

ফ্যাশন সচেতন তরুণী

ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...

২৬ মে ২০২৬ ১০:২৫ AM

img
বিস্তারিত পড়ুন >

ঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স

স্টাফ রিপোর্টার.

 দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...

২৬ মে ২০২৬ ১০:২১ AM
img
বিস্তারিত পড়ুন >

ঈদে আসছে নাসিম সাহনিকের বিশেষ নাটক

স্টাফ রিপোর্টার. 

    আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রচারিত হবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের বিশেষ একক নাটক  ‘আমাদের প্রিয় স্যার‘। নাসিম সাহনিক রচিত এই নাটকে বিভিন্ন চরিত্রে...

১৫ মে ২০২৬ ০৮:৩২ AM
img
বিস্তারিত পড়ুন >

শুরু হলো দীর্ঘ ধারাবাহিক জীবনের ক্যানভাস এর শুটিং

স্টাফ রিপোর্টার.

 সম্প্রতি ঢাকার আফতাবনগর ও রামপুরায় শুরু হলো নতুন দীর্ঘ ধারাবাহিক ‘জীবনের ক্যানভাস‘ এর শুটিং। আম্মাজান ফিল্মস প্রযোজিত ও নাসিম সাহনিক পরিচালিত এই দীর্ঘ ধারাবাহিকে...

১৩ মে ২০২৬ ০১:২৪ PM
পৃষ্ঠাসমূহ