রঙ বাংলাদেশ এর ঈদ আয়োজন
স্টাফ রিপোর্টার।
বছরের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। রোজাতেই শুরু হয়ে গেছে উদযাপনের প্রস্তুতি। ঈদকে আরও বেশি উৎসব মুখর ও রঙিন করে তুলতে দেশের শীর্ষসারির ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে ব্যাপক।
প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রঙ থিমে তৈরি হয়েছে এবারের সকল সংগ্রহের নকশা উপাদান। পাখি প্রকৃতির অনিন্দ্য উপহার। রঙের বৈচিত্র্য আর বাহারে চোখ জুড়ায়। রঙধনুর প্রতিটি রঙই আছে পাখিদের শরীরে। কখনো একরঙা, কখনো একই রঙের নানা শেড আবার কখনো বহুবর্ণে নান্দনিক। এসব রঙে প্রাণিত হয়েছেন রঙ বাংলাদেশ এর ডিজাইনাররা। তাই কাপড় ক্যানভাস হয়ে উঠেছে বর্ণময়। মোটিফরা হয়েছে দৃষ্টিনন্দন। পাখিদের রং অসংখ্য। এর মধ্যে থেকে বেছে নিয়ে বিন্যাস ঘটানো হয়েছে চমৎকারভাবে। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। এবারের ঈদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, লিনেন, হাফসিল্ক,জর্জেট,নেট,টিস্যু,সিকুয়েন্স,সাটিন,কাইজার কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে সাদা,কালো, ,মেজেন্টা,ফিরোজা,লাইট ব্রাউন, পার্পল, পেষ্ট,কফি,অলিভ,মাষ্টার্ড, মভ বা ফিকে লাল আর সহকারি রং হিসাবে আছে সী-গ্রীন, ব্রাউন, হলুদ,কমলা ও মেরুন।
পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রীন প্রিন্ট, হাতের কাজ,এমব্রডারি,কারচুপি,ড্রাই ও কাটিং এন্ড সুইং।
কেবল বড়দের নয়, ঈদে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে বাচ্চাদের আকর্ষণীয় পোশাক। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরণের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদ্যাপন করতে পারবে এবারের ঈদ উৎসব। এছাড়াও আমাদের সাব ব্র্যান্ড হিসাবে থাকছে: তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে ওয়েস্ট রঙ এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় ভুবন রঙ জুনিয়র এর ঈদ আয়োজন।
সকল ক্রেতাসাধারনের কথা বিবেচনা করে পোশাকের মূল্যও রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যে। এছাড়াও আছে অনেক রকম অফার, আপনজনকে উপহার দিতে ১৫% ছাড়ে ঈদি গিফট ভাউচার। রয়েছে অনলাইন অর্ডারে সবার জন্য ঈদ অফার- ইফতার থেকে সেহরী পর্যন্ত নির্দিষ্ট পণ্যে ২০% মূল্যছাড়। আরও আছে ১২ টা বাজে অফার-প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে অনলাইন অর্ডারে ২জন ভাগ্যবান ক্রেতা পাবেন নিশ্চিত ৫০% মূল্যছাড় মোট অর্ডার মূল্যের উপর।
এবারের সংগ্রহে আছে:
মেয়েদের পোশাক: শাড়ি,থ্রি-পিস, সিঙ্গেল কামিজ,কুর্তি,টিউনিক, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস,গাউন। ছেলেদের পোশাক: পাঞ্জাবি,পায়জামা,কাতুয়া, কাবলি সেট, শার্ট,টি-শার্ট, টুপি,উত্তরীয়। ছোটদের পোশাক: থ্রি-পিস, সিঙ্গেল কামিজ,ফ্রক,স্কার্ট টপস, পাঞ্জাবি,শার্ট,টি-শার্ট। এছাড়া আরো রয়েছে জুয়েলারী, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডকাভার,পিলোকাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস। উপহার সামগ্রী হিসাবে রয়েছে নানা ডিজাইনের মগ।
রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাবেন চমৎকার এই ঈদ সংগ্রহ। শোরুমের পাশাপাশি কেনাকাটার সহজ উপায় অনলাইন।
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
বাঙালি নারী ও শাড়ি: সৌন্দর্য, ঐতিহ্য ও উৎসবের অনন্য বন্ধন
বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হলো শাড়ি। যুগ যুগ ধরে শাড়ি শুধু একটি পোশাক নয়, বরং এটি বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।...
ফ্যাশন সচেতন তরুণী
ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...
২৬ মে ২০২৬ ০৪:২৫ PMঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স
স্টাফ রিপোর্টার.
দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...
২৬ মে ২০২৬ ০৪:২১ PMএপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান
স্টাফ রিপোর্টার.
ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...
০৬ মার্চ ২০২৬ ১২:২৮ AMসেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন
স্টাফ রিপোর্টার.
ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এই কালেকশনে রয়েছে দুই হাজারেরও বেশি ডিজাইন।...
০৬ মার্চ ২০২৬ ১২:০৬ AMস্মার্টফোন, পর্নোগ্রাফি ও যৌন সহিংসতা: বাংলাদেশের সমাজে নতুন উদ্বেগ
আহম্মদ শুভ.
বাংলাদেশে শিশুদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ধর্ষণের পর শিশু হত্যা, পরিচিত বা প্রতিবেশীর হাতে শিশুর নির্যাতন এবং...
নাসিম সাহনিকের লেখা সুর আর পরিচালনায় নতুন মিউজিক্যাল ফিল্ম
বাংলা সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বিত ধারায় নতুন মাত্রা যোগ করেছে মিউজিক্যাল ফিল্ম ‘হারানো সেই দিনগুলি’। নস্টালজিয়া, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়ের আবেগকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল...
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৯:৫১ PM