অফিসের পোশাক হওয়া চাই কেমন?
অনলাইন ডেস্ক.
অফিসের পোশাক হওয়া চাই রুচিশীল ও মার্জিত। নিত্যদিনের পোশাকের বাইরে কোনো পার্টি থাকলে বদলে যাবে পোশাক। এভাবে পোশাকের সংগ্রহটা গুছিয়ে ফেললে অফিসের পোশাক নিয়ে আর তেমন ভাবনা থাকবে না।
ছাত্রজীবনে ফরমাল পোশাক বলতে হয়তো বিয়ে বা কোনো অনুষ্ঠানে পরার পোশাককেই বোঝাত। তবে অফিসের ব্যাপারটি একদম আলাদা। কাজে যোগ দেওয়ার আগে তাই পোশাকের ব্যাপারেও একটু প্রস্তুতি চাই। আজকাল অনেক অফিসে ফিউশনধর্মী পোশাকেরও কদর বেড়েছে বেশ। টপস, কুর্তি, জিন্স, ফতুয়াসহ অন্যান্য পোশাকের ভিড় বেড়েছে এই তালিকায়।অফিসে খুব চড়া ধাঁচের কিছু পরা ঠিক নয়।
অফিস মিটিংয়ের দিনগুলোর জন্য যে আয়োজন থাকে অন্যান্য দিনের জন্য তার আয়োজন কিছুটা ভিন্ন থাকে। এমনকি পুরো লুকই বদলে যায়। কোনো দিন শাড়ি পরলেন তো কোনো দিন থ্রিপিস। আবার মিটিং ডে তে পরতে পারেন বিজনেস স্যুট। আসলে পোশাকের এই ভিন্নতার বিষয় পুরোটাই নির্ভর করে কোন দিন কী কাজ করবেন তার গুরুত্বের ওপর। প্রতিদিন অফিসে যাওয়ার আগ মুহূর্তে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন কোন পোশাকটি পরবেন, কোন লুক মানাবে আর সাজটাই বা কেমন হবে। ঠিকঠাক লুক পেতে সাজ-পোশাকে একটু স্বাতন্ত্র্যের ছোঁয়া আসবে কীভাবে। কারণ আপনার রুচি ও ব্যক্তিত্বের পরিচয়কে সুন্দরভাবে উপস্থাপন করাটাই এখানে মুখ্য। যারা আধুনিক করপোরেট জবে নিয়োজিত, তারা বিজনেস স্যুটেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বসন্তের দিনে হালকা গাঢ় যে কোনো রঙের পোশাক মানানসই। বর্ষায় কিছুটা নীলের ছোঁয়া থাকে। এ ছাড়াও গাঢ় অন্যান্য রং প্রাধান্য পাবে। শরৎ-হেমন্তে পোশাক রীতিতে সবাই একটু উদার হন। গরমের দাপট না থাকায় পোশাকের ফেব্রিক নিয়ে খুব বেশি ভাবায় না। তবে খেয়াল রাখতে হবে, করপোরেট লুক আনতে গিয়ে যেন আপনার স্বাচ্ছন্দ্য ভাবটি হারিয়ে না যায়। সুতরাং কোন পোশাকে আপনাকে ভালো লাগবে এবং কোন পোশাকে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেটা বিবেচনায় এনে এ সপ্তাহের জন্য চার-পাঁচ সেট পছন্দের পোশাক সংগ্রহে রাখুন।
অফিসের কোনো পার্টি থাকলে মেয়েরা নিশ্চিন্তে পরে ফেলতে পারেন সুতি জামদানি শাড়ি। দেশি সিল্ক, তাঁতের শাড়িও ভালো। তবে ব্লাউজটা হওয়া চাই সাদামাটা ধাঁচের আর খুব খোলামেলা নয় এমন। জাম্পস্যুট, লম্বা ফ্রক চুটিয়ে পরলেও অফিসে এগুলো একদমই পরা ঠিক নয় বলে মনে করেন ফারহীন। খাটো জ্যাকেট বা শ্রাগ অবশ্য সংগ্রহে থাকলে ভালো। যে কোনো পোশাকের সঙ্গেই পরতে পারবেন। মেকআপের ক্ষেত্রে অফিস লুকে বাড়াবাড়ি মানায় না। ন্যাচারাল লুকটাই অফিসের জন্য পারফেক্ট। স্কিন টোনের সঙ্গে সামঞ্জস্য রেখে বেস হিসেবে হালকা ময়েশ্চার বেসড ফাউন্ডেশন নিতে পারেন। তারপর লুজ ডাস্ট পাউডার দিয়ে দিন। এতে মেকআপ ভালোভাবে সেট হয়ে যাবে। মুখটাও অনেক ফ্রেশ দেখাবে। মেকআপ শেষ হওয়ার পর নো-মেকআপ লুকটিই যেন আসে। তবে ত্বকের কালো বা ছোপ দাগ ঢেকে যাবে। চোখের নিচের কালো ভাব ও বলিরেখা লুকাবে। চোখের কাজলটি দিতে হবে পছন্দমতো। কালোর পাশাপাশি আজকাল অনেকেই ব্রাউন রঙের কাজল বেছে নিচ্ছেন। চোখের পাতা বরাবর সরু করে আইলাইনার লাগাতে পারেন, তবে অফিসে যাওয়ার সময় আইশ্যাডো না লাগানোই ভালো। ঠোঁটে হালকা লিপস্টিক লাগালে মন্দ লাগবে না। মৌসুমটি শুষ্ক হওয়ায় ব্রাইট গ্লসি হলে ভালো লাগবে।
মেয়েদের দেশীয় পোশাকের পাশাপাশি পশ্চিমা ধাঁচের পোশাকের দোকানগুলোতেও পাওয়া যাবে মেয়েদের শার্ট, প্যান্ট, ব্লেজার ইত্যাদি। ওয়েস্টেকস, ক্যাটস আই, ইয়েলো, আরবান ট্রুথ, লা রিভ, সেইলর, নয়ের, অ্যাম্বার- এই ফ্যাশন হাউসগুলোতে পাবেন। তবে এখানে ক্যাজুয়াল আর ফরমাল দুই ধরনের পোশাক থাকায় মানানসই পোশাকটি একটু খুঁজে জোগাড় করতে হবে।
বৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
বাঙালি নারী ও শাড়ি: সৌন্দর্য, ঐতিহ্য ও উৎসবের অনন্য বন্ধন
বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হলো শাড়ি। যুগ যুগ ধরে শাড়ি শুধু একটি পোশাক নয়, বরং এটি বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।...
ফ্যাশন সচেতন তরুণী
ফ্যাশন সচেতন তরুণীরা পরছেন বিভিন্ন ব্র্যান্ডের...
২৬ মে ২০২৬ ১০:২৫ AMঈদে ক্রেতাদের জন্য ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও পিকআপ সেবা চালু করল এপেক্স
স্টাফ রিপোর্টার.
দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন দুটি সেবা চালু করেছে- ‘বাই অনলাইন,...
২৬ মে ২০২৬ ১০:২১ AMএপেক্স স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান
স্টাফ রিপোর্টার.
ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার নিয়ে এসেছে এই ঈদের সবচেয়ে বড় সারপ্রাইজ। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্স-এর...
০৫ মার্চ ২০২৬ ০৬:২৮ PMসেরা স্টাইল আর সাশ্রয়ী মূল্যে বাটার ঈদ কালেকশন
স্টাফ রিপোর্টার.
ঈদের আনন্দকে আরও জমজমাট করে তুলতে বাটা নিয়ে এসেছে নতুন ঈদ কালেকশন। ঈদের আমেজকে আরও উৎসবমুখর ও আকর্ষণীয় করতে নতুন এই কালেকশনে রয়েছে দুই হাজারেরও বেশি ডিজাইন।...
০৫ মার্চ ২০২৬ ০৬:০৬ PMবৃষ্টির দিনে...
স্টাফ রিপোর্টার.
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, গাছপালার ধুয়ে যাওয়া সবুজ রূপ এবং ভেজা মাটির সোঁদা...
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
মাছরাঙা টিভির ১৫ বছর: সৃজনশীলতা, সংবাদ ও বিনোদনের গৌরবময় অভিযাত্রা
বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন শিল্প গত দুই দশকে যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, তার পেছনে কয়েকটি...
রাজা প্রতাপাদিত্য ও পর্তুগিজদের সম্পর্ক
বাংলার ইতিহাসে যশোরের শাসক রাজা প্রতাপাদিত্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুতে বারো ভূঁইয়াদের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে পরিচিত...
শহীদ ফারহান ফাইয়াজকে নিজ কলেজে শ্রদ্ধা ভরে স্মরণ
স্টাফ রিপোর্টার.
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই এলেই শুধু বিভিন্ন...
১৯ জুলাই ২০২৬ ০৩:৫১ PMজুলাই স্মৃতি
২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে মৃত্যুবরণ করে শহীদ হন ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল কলেজের সবে মাত্র প্রথম বর্ষ শেষ করা ১৭ বছরের কিশোর ফারহান ফাইয়াজ। সেই মৃত্যু সচেতন সকল মহলকে প্রচুর কষ্ট...
১৮ জুলাই ২০২৬ ১০:৩৮ AMবাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা
বাংলাদেশের জনপ্রিয়...
২৫ জুন ২০২৬ ০৪:৪২ AM